গত ১৮ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী রাজনৈতিক সময়ের পাশাপাশি দেশে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। দুই দেশের সহযোগিতা ঐতিহাসিকভাবে উভয়ের উপকার করলেও সমালোচকদের মতে, ভারসাম্য ক্রমেই ভারতের দিকে ঝুঁকেছে।

বাণিজ্যের সম্পর্ক এখনো একটি প্রধান বিষয়। ভারতের সঙ্গে বাংলাদেশের বড় বাণিজ্যঘাটতি রয়েছে; রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ অনেক বেশি। রাজনৈতিকভাবে সংবেদনশীল অন্তর্বর্তী সময়ে এ ধরনের ভারসাম্যহীনতা অর্থনৈতিক প্রভাব খাটানোর সুযোগ তৈরি করতে পারে। এর মাধ্যমে অবকাঠামো, জ্বালানি ও ট্রানজিট চুক্তির সিদ্ধান্তে ভারত প্রভাব ফেলতে পারে।

জ্বালানিনির্ভরতা উদ্বেগের আরেকটি ক্ষেত্র। বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে এবং ভারতের সঙ্গে সংশ্লিষ্ট জ্বালানি প্রকল্পের ওপর নির্ভর করে। এতে স্বল্পমেয়াদি চাহিদা মেটাতে সুবিধা হলেও সার্বভৌমত্ব ও মূল্যনিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘমেয়াদি প্রশ্ন তৈরি হয়।

সমালোচকদের মতে, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য বাংলাদেশের যখন নানা দেশের সঙ্গে অংশীদারত্ব দরকার, তখন একটি আঞ্চলিক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা তার দর-কষাকষির ক্ষমতা ও অর্থনৈতিক স্বাধীনতা সীমিত করতে পারে।